ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬/১২/২০২৫, ৫:৫৯:৪৯ PM

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে বিজয় দিবস উদযাপন

উমর ফারুক-পঞ্চগড় জেলা প্রতিনিধি:নানা আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো.সায়েমুজ্জামান ও পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ জেলার বিভিন্ন সরকারী,বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
 
পরে পঞ্চগড় স্টেডিয়ামে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন হয়। এসময় স্টেডিয়ামে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। জেলা প্রশাসনের আয়োজনে এই ডিসপ্লেতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলে। মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনার প্রতীকী ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা।